Posts

Showing posts with the label আব্দুল মান্নান

শোকের সাগরে ভাসিয়ে তুমি চলে গেলে মান্নান ভাই শোকাহত এই মন বারংবার প্রশ্ন করে, এ কেমন বিদায়?

Image
তুমি ভীষণ একরোখা , নিজের সিদ্ধান্তেই সবসময় অটল থাকতে , আমরা কিছুই মনে করিনি। তুমি কারো সাথে রাগ করলে অনেকদিন তার সাথে কথা বলতে না , অভিমান করে থাকতে , আমরা কিছু মনে কিরিনি। তুমি অনেকদিন পরপর আমাদের খোঁজ-খবর নিতে , তবুও আমরা কিছুই মনে করিনি। কিন্তু এভাবে হঠাৎ করে না ফেরার দেশে চলে যাবে এটা আমরা কস্মিনকালেও ভাবিনি। তোমার সবকিছু মেনে নিতে পারলেও এটা আমরা মেনে নিতে পারছি না ভাই। ২১ ভাইয়ের সুশোভিত ফুলের মালা থেকে একটি ফুল এভাবে অকালে ঝরে গেছে ভাবতেই গা ছিম ছিম করে ওঠে। তুমার সেই নিস্তব্ধ নিথর শরীরকে কাদা মাটির কবরে রেখে আসার সেই প্রতিটি মুহূর্ত হৃদয়ে রক্ত ঝরিয়েছে। কেঁদেছি বোবা কান্না। যেই কান্নার কোন শব্দ নেই , নেই কোন বিলাপ। নিজেকে শুধু একটিই প্রশ্ন করেছি ; আমার ভাইটিকে এ কোথায় রেখে আসলাম ? সে কীভাবে থাকবে এই কাদা মাটির ভেজা কবরে ? যে কিনা গত কালও নিজের বিছানায় বউ-বাচ্চার সাথে লেপ তোষক গায়ে দিয়ে শীতল রুমে শুয়েছিল। বুধবার সকালে ফুরফুরে মন নিয়েই অফিসে আসলাম। কাজের বাড়তি চাপ থাকলেও সবকিছু ঠিকঠাক ম্যানেজ করছিলাম। হঠাৎ মোবাইলের রিং হচ্ছে। বড় আপা উম্মে কুনসুমের ফোন। কোন...