যেভাবে আরবি টাইপ করতে হয়...
How to type Arabic (عَرَبِي) in MS Word, Photoshop and Illustrator মানুষ হাজারও কথা বলে প্রকাশ করতে না পারলেও লিখে প্রকাশ করতে পারে অনায়াসে। আর অনলাইনে বা ছেপে প্রকাশ করতে হলে তো কম্পিউটার কম্পোজের জুড়ি নেই। বাংলা-ইংলিশ টাইপ বা কম্পোজ এখন মোটামুটি সবাই করতে পারলেও অ্যারাবিক এখনো সেভাবে হয়ে উঠেনি। পবিত্র কুরআন ও হাদিস শরিফ থেকে দলিল দিতে গিয়ে বা ভিসা প্রসেসিং বা মিডল-ইস্টদের সাথে যোগাযোগের ক্ষেত্রে অ্যারাবিকই একমাত্র মাধ্যম। হাতের কাছে কম্পিউটার থাকতে অ্যারাবিক কম্পোজের জন্য এদিক-ওদিক ছোটাছুটি করবেন কেন ? সাইফুল বিন আ. কালামের একটি মাত্র ক্লাসে শিখে নিন অ্যারাবিক টাইপ । অনেক সহজ এ টাইপ। শুধু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই ফর্মুলা ব্যবহার করে এম. এস. ওয়ার্ডসহ ফটোশপ ও ইলাস্ট্রেটরেও অ্যারাবিক টাইপ করা যাবে। এখানে উইন্ডোজ কম্পিউটারে অ্যারাবিক ইনস্টল করার নিয়ম দেখানো হয়েছে। অ্যারাবিকের জন্য আলাদা কোন সপ্টওয়ার ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। অ্যারাবিকসহ বিশ্বের অধিকাংশ ভাষা লিখার জন্য প্রোগ্রাম আপনার কম্পিউটারে আগে থেকেই সেট করা আছে। আপনার প্রয়োজন শুধু সেটাকে এনাবল করে নেওয়ার।...