Posts

Magic of Microsot Excel

Image
কম্পিউটার যাদুকরদের (অভিজ্ঞদের) সবচেয়ে আশ্চর্যের ও মজার অ্যাপ্লিকেশনটি হলো মাইক্রোসপ্ট এক্সেল (Microsoft Excel) । এটি টেক জায়েন্ট মাইক্রোসপ্টের এক অপ্রতিদ্বন্দ্বী আবিষ্কার। মাইক্রোসপ্ট এক্সেলের যে কী গুরুত্ব তা তার নাম (Excel) থেকেই অনুধাবন করা যায়। এক্সেল শব্দের অর্থই সর্বশ্রেষ্ঠ। মাইক্রোসপ্টের অন্যান্য সব অ্যাপ্লিকেশন থেকে এর গুরুত্ব অনেক বেশি বলেই এর নাম এক্সেল রাখা হয়েছে। এটির ব্যবহার পৃথিবীর সর্বত্র রয়েছে। ঘরের বাজার থেকে শুরু করে ব্যাংক লেনদেন, গার্মেন্টসসহ কর্পোরেট জগতের যাবতীয় হিসেবপত্র এখন এক্সেলেই রাখা হয়। এর বিশাল স্প্রেডশিট আপনার যাবতীয় তথ্য বা ডেটা হজম করতে সক্ষম। যত বড় বা জটিল ইনপুটই দেন না কেন, এটি মহুর্তেই আপনাকে সঠিক ক্যালকুলেশন করে দিবে। এর অ্যাডভান্স কাজগুলো শিখতে পারলে মোটা অঙ্ক দিয়ে কাস্টমাইজড সপ্টওয়ার ক্রয় করতে হবে না, নিজেই তৈরি করে ফেলতে পারবেন নিজের মনের মত কাস্টমাইজড সপ্টওয়ার। এর আছে দুই স্তরের নিরাপত্তা বেষ্টনী যা আপনার ডাটা সংরক্ষিত রাখতে যথেষ্ট। এর অত্যধিক গুরুত্বের কথা বিবেচনা করে ওকিছু দুর্লভ টিপস নিয়ে যা ইউটিউব ও গুগলে ...

How to Draw the Olympic Rings Logo in Adobe Illustrator

Image
  গ্রাফিক্স ডিজাইনের অনলাইন বা অফলাইন মার্কেটে সবচেয়ে দামী ও চাহিদা পূর্ণ কাজের একটি হলো লোগো ডিজাইন। অনেকে শুধু লোগো ডিজাইন করেই অনেক ব্যস্ত সময় পার করছেন। আয় করছেন হ্যান্ডসাম ফিগার। লোগো ডিজাইন করতে হলে অ্যাডোবি ইলাস্ট্রেটর ও ফটোশপের টুলসের পাশাপাশি কিছু কনসেপ্ট নিয়েও কাজ করতে হয়। পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করেই লোগো ডিজাইনে হাত দিতে হয়। শুধু কিছু আই-কেচিং শেপ, কালার ও কিছু টেক্সট বসিয়ে দিলেই লোগো ডিজাইন হয়ে যায় না। কম্পেনির প্রোডাক্ট, কার্যক্রম, দেশ বা স্থান, সময় ও তাদের গ্রাহক-শ্রেণিসহ সবকিছু চিন্তা করেই লোগো ডিজাইন করতে হয়। অলিম্পিপিকের লোগোটি হয়ত সবাই দেখেছেন। সিম্পল একটা লোগো। দেখে অনেকেই মৃদু হেসে বলবেন, এটাতো অনেক সিম্পল ও সহজ একটা ডিজাইন। যে কেউ করতে পারবে। কিন্তু ব্যাপারটি ঠিক এমন নয়। তো প্রথমেই দেখে আসুন আমি (সাইফুল বিন আ. কালাম) অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগোটি কীভাবে তৈরি করলাম। লিংক এখানে: https://youtu.be/iE-iRrKYRtE অলিম্পিক লোগোতে ৫টি পাঁচ কালারের রিং আছে। এই পাঁচ কালার পাঁচটি মহাদেশের যথা আমারেকি (উত্তর ও দক্ষিণ), ইউরোপ, এশিয়া, আ...

Excel-এর Payment (PMT) এবং Goal Seek ব্যবহার করে ব্যাংকিং ও ব্যবসার জটিল...

Image
এখানে ব্যাংকিং-এর লাভ লোকসান, পেমেন্ট ও সুদের হিসাব নিকাশ নিয়ে এক্সেলের ফিনেন্সিয়াল কাজের কমাণ্ডগুলো শেখানো হয়েছে। বর্তমানে প্রতিটি মানুষ বিভিন্ন প্রয়োজনে ব্যাংকিং ব্যবস্থাপনার সাথে জড়িত। কেউ এর অ্যাকাউন্ট হোল্ডার কেউ বা চাকরিজীবী। আর ব্যাংকিং ব্যবস্থাপনা অনেকটা সরাসরি সুদের সাথে জড়িত। যদিও অনেকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাপনার কথা বলছেন। কেননা সুদ মুসলমানদের জন্য অকাট্য হারাম। হারাম খেয়ে যত পুণ্যের কাজই করা হোক না কেন, তা আল্লাহর কাছে মূল্যহীন। আল্লাহ তায়ালা পবিত্র আল-কোরআনের সূরা বাকারার ২৭৫ নং. আয়াতে বলেছেন; الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ যারা সুদ খায় তাদের অবস্থা হয় ঠিক সেই লোকটির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে৷ ত...

আপনি কি ফ্রিল্যানসিং করার স্বপ্ন দেখেন?

Image
আপনি যদি ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখে থাকেন (ঘুমে নয় বাস্তবে) তাহলে এই পোস্টটি  আপনার জন্য। পোস্টটি পড়ার পর আপনি বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং আপনার জন্য সুট করবে কি করবেনা। যদি সুট করে তাহলে পোস্টটি ফলো করে এগিয়ে যান আর নয়তো এখানেই থেমে যান। স্বপ্ন দেখা বন্ধ করে অন্য কাজে মনোযোগ দিন। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কি? এমন কাজ যা কিছু ব্যক্তির দ্বারা সম্পন্ন করা হয় যারা একাডেমিক মৌলিক জ্ঞান অর্জন করার পর টেকনোলজিতে কোন একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষভাবে দক্ষ হওয়ার পর ঘরে বা ইচ্ছেমত পৃথিবীর যেকোন জায়গাতে বসে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে দিয়ে অর্থ আয় করার প্রক্রিয়াই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। সহজভাবে, ঘরে বসে অন্যের কাজ করে দিয়ে অর্থ উপার্জন করার প্রক্রিয়াই ফ্রিল্যান্সিং। আপনার কি কি যোগ্যতা লাগবে ফ্রিল্যান্সিং করতে মিডিয়াম লেভেলের ইংরেজি জানতে হবে, মিনিমাম ইংরেজি আর্টিকেল পড়ে বুঝার এবং নিজ থেকে কিছু বলার বা লিখার ক্ষমতা রাখতে হবে, না হয় কঠোর সাধনা করে অর্জন করতে হবে। কম্পিউটার ও টেকনোলজি সম্পর্কে প্রাথমিক জ্ঞান ...

বাংলা বানান ভুল ধরুন মজিলা ফায়ারফক্স ব্যবহারে

Image
অনলাইনে টুকটাক লেখা লেখি করেনা এমন লোক পাওয়া দুষ্কর (যারা নেট ব্যবহার করেন)। সাধারণত ব্রাউজার বাংলা বানান ভুল না ধরায় আমরা নিজের অজান্তেই হাজারও ভুল করে বসি। বিভিন্ন সময় ফেইসবুক টুইটারের মত গুরুত্বপূর্ণ সোশাল সাইটগুলোতে আমরা প্রতি নিয়ত লেখা লেখি করে থাকি। কিন্তু বানানের দিকে খুব একটা নজর দিই না। এটা একটা মারাত্বক আকারের ভুল। অনেক মানুষ আমাদের বানান এর অবস্থা দেখে মানুষ হাসে এবং বিরক্তবোধ করে।  এর থেকে নিয়ে নিন চির মুক্তি। বাংলা বানান ভুল হলেই ব্রাউজার আপনাকে ধরে দিবে। নিচে লাল দাগ চলে আসবে লিখার সময়। নিচে লাল দাগ দেখলেই রাইট ক্লিক করলে দেখাবে শুদ্ধ বানান এর তালিকা। এটা একটা মজিলা ফায়ারফক্সের এ্যাডঅনস ।  এটা পাওয়ার জন্য আপনার মজিলা ফায়ারফক্স এর ওপেন মেনু বাটনে ক্লিক করে এ্যাডঅনস এ যান, সার্চে এ Bangali (Bangladesh) Dictionary 0.08 লিখে সার্চ দিন (বোল্ড লেখাটি হুবহু কপি করে পেস্ট করে দিন) । তারপর ইনস্টল করুন। এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে পুনরায় চালু করুন আর উপভোগ করুন দারুণ এই  এ্যাডঅনটি।  এখন কোথাও (ফেইসবুকে, টুইটার, ব্লগ বা অন্য কোন অনলাইন ট...